কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিনামূল্যে ৩০ কেজি চাল দেবে সরকার, আবেদন যেভাবে

অসচ্ছল নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেবে সরকার। ছবি : সংগৃহীত
অসচ্ছল নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেবে সরকার। ছবি : সংগৃহীত

সারা দেশের অসচ্ছল নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেবে সরকার। ভলনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেওয়া হবে।

সম্প্রতি এ-সংক্রাক্ত পরিপত্র জারি করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, আগামী দু-বছর (২০২৫-২৬) এই সুবিধা পাওয়া যাবে।

জানা গেছে, ভলনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য একটি ওয়েব পোর্টাল ও অ্যাপ করা হয়েছে। এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর আওতায় আগামী জানুয়ারি থেকে দেশের দরিদ্র নারীকে দুই বছর মেয়াদে, প্রতি মাসে খাদ্যসহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

১. শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী

২. বয়স ২০ থেকে ৫০ বছর

৩. জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক

৪. পরিবারের স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এবং কোনো উপার্জনক্ষম সদস্য নেই যেভাবে আবেদন করবেন

অনলাইনের মাধ্যমে dwavwb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা mygov.bd অথবা VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নম্বরে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে।

পরিপত্র দেখতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X