কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা সরাসরি তদন্ত করতে চায় জাতীয় মানবাধিকার কমিশন। পাশাপাশি সমন জারির পরও কেউ হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার ক্ষমতাও চায় কমিশন। এমন কিছু বিষয় যুক্ত করে বর্তমান আইনটি সংশোধনের জন্য লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে কমিশন।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর ৬ষ্ঠ কমিশনের ১১১তম সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে জাতীয় প্রতিষ্ঠানসমূহের মানদণ্ড সম্পর্কিত নীতিমালার (প্যারিস নীতিমালা) আলোকে মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনা তদন্ত ও প্রতিকারের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর বিভিন্ন ধারা/উপধারা সংশোধনের প্রস্তাবনা আনা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসব প্রস্তাবনা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্তের এখতিয়ার প্রাপ্তির লক্ষ্যে আইনের ১৮ ধারা বিলুপ্তি, ৭ (১) ধারাতে কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটি ৭ সদস্যের স্থলে ৯ সদস্য সমন্বয়ে গঠনের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক এবং সুশীল সমাজের একজন প্রতিনিধি যিনি স্পিকার মনোনীত হবেন এমন দুজন সদস্যকেও বাছাই কমিটিতে রাখার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়াও, কমিশনের সমন জারির পরও যদি কোনো ব্যক্তি কমিশনে হাজির না হয়, তাহলে ওই ব্যক্তিকে কমিশনের সামনে হাজির করার লক্ষ্যে কমিশন জামিনযোগ্য সাক্ষীর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার ক্ষমতাসহ বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১০৪তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর সংশোধনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সংশোধনী প্রস্তাবসমূহের খসড়া প্রণয়ন করে যা ১ অক্টোবর কমিশন সভায় অনুমোদন করা হয়। কমিশন সভার অনুমোদনক্রমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X