কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পলকের মুখে গামছা বেঁধে দিল পুলিশ, ছবি তুলতেও বাধা

গামছা দিয়ে জুনাইদ আহমেদ পলকের মাথা ও মুখমণ্ডল বাঁধা। ছবি : কালবেলা
গামছা দিয়ে জুনাইদ আহমেদ পলকের মাথা ও মুখমণ্ডল বাঁধা। ছবি : কালবেলা

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মানসম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দেয় যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ৭ দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাহিদুল ইসলাম।

এ সময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, ওনার (জুনাইদ আহমেদ পলক) মান সম্মান নষ্ট করবেন না। এ কথা বলে পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন।

এস আই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কী তথ্য পেয়েছেন জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেওয়ার নির্দেশ দেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।

পরে আদালত থেকে তাকে ৭ দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর অন্য মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X