কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ
সশস্ত্র বাহিনী দিবস

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মাননা স্মারক তুলে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি : আইএসপিআর
নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মাননা স্মারক তুলে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি : আইএসপিআর

সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌসদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নৌ সদর দপ্তরে সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এ সম্মাননা স্মারক ও শান্তিকালীন পদক তুলে দেন।

ওই অনুষ্ঠানে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে ৪০ জন এবং ২০২৪ সালে ৩৭ জন সর্বমোট ৭৭ নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়।

উল্লেখ্য, শান্তিকালীন পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ১০ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ১০ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ১৪ জন নৌ গৌরব পদক (এনজিপি), ২০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ২০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পদকে ভূষিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারসহ পাঁচজন বীর উত্তম, আটজন বীর বিক্রম, আটজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং পরিবারের সদস্যরাসহ নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা ও ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, ইআরএ-১ এর উত্তরাধিকারী এ অকুতোভয় বীরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X