হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

নিহত দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
নিহত দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের ওপর থেকে মোটরসাইকেল আরোহী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটের মিস্ত্রি ঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন (৩০) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরের চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে। নিহত দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত দেলোয়ার ভোরে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে উল্লিখিত স্থানে সে দুর্ঘটনার শিকার হয়। সকালে স্থানীয় পথচারীরা তাকে রাস্তার ডিভাইডারের পাশে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সে সড়ক দুর্ঘটনায় পতিত হয় সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X