মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

নৌবাহিনী থামাল মিয়ানমারে সিমেন্ট পাচার

সমুদ্রে নৌবাহিনীর অভিযান। ছবি : কালবেলা
সমুদ্রে নৌবাহিনীর অভিযান। ছবি : কালবেলা

বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়মিত টহল চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করে। এ সময় ১৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। আটক ও জব্দ মালামাল পরে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর সূত্র জানায়, ইঞ্জিনচালিত বোট ব্যবহার করে সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া, সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনী বোটগুলোকে থামার সংকেত দেয়, কিন্তু পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় নৌবাহিনীর ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ বোট ধাওয়া চালিয়ে আটক করে।

বোট তল্লাশি করে জব্দ করা হয় ১৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল ফোন। সূত্র জানায়, আটককৃতরা অধিক মুনাফার উদ্দেশ্যে সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের পরিকল্পনা করছিল।

নৌবাহিনী জানায়, জব্দ মালামাল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমন অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X