কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৯:০৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের আন্দোলনে আদিবাসী তরুণদের যোগ দিতে হবে : মেনন

মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে আলোচনা সভাটির আয়োজন করা হয়। ছবি : কালবেলা
মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে আলোচনা সভাটির আয়োজন করা হয়। ছবি : কালবেলা

তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও প্রজনন স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তির জন্য তরুণরা বিভিন্ন জায়গাতে আন্দোলন সংগ্রাম করছে। এই সংগ্রামে আদিবাসী তরুণদেরও যোগ দিতে হবে। তাদের পরিবর্তনের দূত হিসেবে ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপিএসের পরিচালক শাহনাজ সুমি। আলোচনায় অংশ নেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো, মটস্-কারিতাস পরিচালক জেমস গোমেজ, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, হিল উইমেন ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির সদস্য সুরতী সিং প্রমুখ।

মেনন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূল থেকে প্রায় তিন কোটি মানুষ ভবিষ্যতে বাস্তুচ্যুত হবে। চট্টগ্রামে বন্যা, পাহাড়ের ভূমিধস জলবায়ু পরিবর্তনেরই প্রভাব। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ ও বিশ্বকে একমাত্র তরুণরাই বাঁচাতে পারে। পাহাড়ের আদিবাসী কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারবিষয়ক কার্যক্রমকে শুধু এনজিওর মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে রাজনৈতিক ও রাষ্ট্র্রীয় দায়িত্ব হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

কারিতাস পরিচালক জেমস গোমেজ বলেন, এই বিশ্বে যুবকদের সংখ্যা বেশি, এ জন্যই এবারের প্রতিপাদ্যে যুবকরা প্রাধান্য পেয়েছে। যুবকদের কারিগরী শিক্ষার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এগিয়ে আসতে হবে। এজন্য মট্স কারিতাস আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে ৩৩ শতাংশ যুবকদের কারিগরী প্রশিক্ষণের সুযোগ রেখেছে।

সভায় বক্তারা বলেন, ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তি হচ্ছে, পাহাড়ি বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য জেলার আদিবাসীদের বড় রাজনৈতিক অর্জন। এই চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন হলে ভূমিসহ আঞ্চলিক স্বায়ত্তশাসনের অধিকার পাহাড়ে বসবাসরত জাতিগোষ্ঠীর নিজেদের জীবন নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা হবে। এই কাজে সফলতার জন্য আদিবাসী যুবসমাজ ও জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X