স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

রাঁচির সন্ধ্যায় আবারও বদলে গেল একটি রেকর্ডবই। বল আকাশে উঠল, স্টেডিয়ামে গর্জন উঠল, আর ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা লিখে ফেললেন আরও এক নতুন রেকর্ড। পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, জয়সূরিয়া—সবাইকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসে এককভাবে দাঁড়ালেন ‘হিটম্যান’।

রোববার (৩০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনটি ছক্কা হাঁকাতেই রোহিতের ওডিআই ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩৫২–একটি বেশি আফ্রিদির (৩৫১) থেকে। বিশেষত্ব হচ্ছে, আফ্রিদি যেখানে ছুঁয়েছিলেন ৩৬৯ ইনিংসে, সেখানে রোহিতের লাগল মাত্র ২৬৯ ইনিংস।

রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঝড়ো অর্ধশতক গড়ার পথে ছক্কার এই রেকর্ডটি নিজের করে নেন ৩৮ বছর বয়সী ওপেনার।

পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা

  • রোহিত শর্মা (ভারত) – ৩৫২ ছক্কা, ২৬৯ ইনিংস
  • শহীদ আফ্রিদি (পাকিস্তান) – ৩৫১ ছক্কা, ৩৬৯ ইনিংস
  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ৩৩১ ছক্কা, ২৯৪ ইনিংস
  • সনৎ জয়সূরিয়া (শ্রীলঙ্কা) – ২৭০ ছক্কা, ৪৩৩ ইনিংস
  • এমএস ধোনি (ভারত) – ২২৯ ছক্কা, ২৯৭ ইনিংস

এতেই শেষ নয়। সব ফরম্যাট মিলিয়েও বিশ্বের সবচেয়ে বেশি ছক্কা রেকর্ডটি রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে তার ছক্কার সংখ্যা এখন ৬৪৫। দ্বিতীয় স্থানে বহু দূরে রয়েছেন গেইল (৫৫৩ ছক্কা)।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা

  • রোহিত শর্মা – ৬৪৫
  • ক্রিস গেইল – ৫৫৩
  • শাহিদ আফ্রিদি – ৪৭৬
  • ব্রেনডন ম্যাককালাম – ৩৯৮
  • জস বাটলার – ৩৮৭

রোহিত ইতোমধ্যেই ‘হিটম্যান’ ডাকনামকে নানাভাবে সার্থক করেছেন। তবে রাঁচিতে ছক্কার এই অর্জন তাকে আরেকবার ক্রিকেটের ইতিহাসের পাতায় স্থায়ী করে দিল। আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা মারার অনন্য শিল্পী—রোহিত শর্মার নামটির সামনে এখন একটি নতুন মুকুট যোগ হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X