বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

৫০ কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে : এফএও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করে জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৫০ কোটির (৫১২ মিলিয়ন) বেশি মানুষ ক্ষুধার মুখে পড়তে পারে। রোববার (৩০ নভেম্বর) সংস্থার মস্কো কার্যালয়ের পরিচালক ওলেগ কোবিয়াকভ এই আশঙ্কার কথা জানান।

রুশ সংবাদমাধ্যম ‘রিয়া নভোস্তি’কে তিনি বলেন, এই ক্ষুধাপীড়িত মানুষের ৬০ শতাংশই আফ্রিকার বিভিন্ন দেশে বসবাস করবে। তিনি ক্ষুধা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান।

কোবিয়াকভ বলেন, বিশ্ব এখনো দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর হতে পারছে না। সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, কোভিড–১৯ পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধি—এই কয়েকটি কারণ বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়িয়ে দিচ্ছে।

তিনি জানান, বর্তমানে ফিলিস্তিন (গাজা), সুদান, দক্ষিণ সুদান, হাইতি ও মালির পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। শুধু গাজা উপত্যকাতেই প্রায় ২০ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে আছে এবং অনাহারের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এদিকে এফএওর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এ বছর অক্টোবরের হিসাবে বিশ্বব্যাপী খাদ্যমূল্য কিছুটা কমেছে। চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমলেও মাংসের দাম বেড়েছে। সংস্থার ফুড প্রাইস ইনডেক্স সেপ্টেম্বরে দাঁড়ায় ১২৮.৮ পয়েন্ট, যা আগের মাসের ১২৯.৭ পয়েন্টের চেয়ে সামান্য কম।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X