কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে বারে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় রেডিও স্টেশন রেডিও ফর্মুলা রোববার (৩১ নভেম্বর) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চারজন ঘটনাস্থলেই মারা যান। আর আহত দুজন পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালে মারা যান।

তুলার পৌর পুলিশের বরাতে জানা যায়, দুটি পিকআপে করে আসা সশস্ত্র হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পরই তারা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

হিদালগো কর্তৃপক্ষ বলছে, তুলা এলাকাটি জ্বালানি চোরাচালানকারী অপরাধী চক্রের জন্য পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তারের পর স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

মেক্সিকোতে ২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদক-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। এ ছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X