কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে শহরের দক্ষিণ রেলিবাগান ১৫নং ওয়ার্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলপূর্ব আলোচনায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, আজকের এই উঠান বৈঠককে আমরা নির্বাচনী প্রচারণা থেকে পরিবর্তন করে মিলাদ ও দোয়া মাহফিলে রূপ দিয়েছি। কারণ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া আজ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনাই আমাদের আজকের প্রার্থনা। এই মা তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কারাবরণ করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন। যদি বিগত স্বৈরাচারী সরকার আগে থেকেই তাকে যথাযথ চিকিৎসার সুযোগ দিতো, তাহলে হয়তো আমরা আজকের এই দুশ্চিন্তায় থাকতাম না।

তিনি আরও বলেন, শাসকগোষ্ঠী বেগম খালেদা জিয়াকে আপসে বাধ্য করতে চেয়েছিল; কিন্তু তিনি কখনো নত হননি।

বিএনপি চেয়ারপারসনের জন্য সারা দেশের মানুষের কান্না ও প্রার্থনার কথা উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, আজ শুধু বিএনপি নয়- সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন। কোটি মানুষের এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমরা চাই, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন-যাতে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন ও শাখাওয়াতুল ইসলাম রানা, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্তিক ঘোষ, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন প্রধান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাসুদুজ্জামান মাসুদ বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনায় জামি’আ হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসায় আয়োজিত আরেকটি দোয়া মাহফিলে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X