রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

নয়া পল্টন কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা
নয়া পল্টন কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে নয়া পল্টন কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘যদি এক এগারো না আসতো, যদি উনার ওপরে অপ-চিকিৎসা না করা হতো… আমি অন্য কথা বলছি না। আমাদের নেত্রীকে এই অবস্থায় পড়তে হতো না। উনার প্রতি জেলে থাকা অবস্থায় অপ-চিকিৎসা দেওয়া হয়েছে। ফলে আমার নেত্রী আজকে অসুস্থ হয়ে পড়েছেন। যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল, অত্যন্ত বেশি রকম প্রয়োজন জাতির জন্যে। তার প্রমাণ দেখেন, এই দেশের সমস্ত লোকজন, নেতৃস্থানীয় সকল ধর্মের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলে মিলে তার জন্য দোয়া করছে। দেশনেত্রীর ভালোবাসার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা-ভালোবাসা প্রমাণিত হচ্ছে।’

মির্জা আব্বাস বলেন, ‘সবাই আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা আমাদের মাকে ফেরত চাই। আল্লাহ নিশ্চয়ই মজলুমের কথা শুনেন। আসুন, আমরা আজকে সবাই মিলে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করি। এই দোয়ায় যেন ফরমাল দোয়া যেন না হয়। অন্তুরের অন্তস্থল থেকে দোয়া করতে হবে। সেই দোয়া যেন আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যে আমরা তার জন্য আবেদন করছি, তিনি যেন সুস্থ হয়ে উঠেন।’

গত ২ত নভেম্বর থেকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত বৃহস্পতিবার থেকে তার অবস্থান সংকটময় বলে জানিয়েছে চিকিৎসকরা।

ঢাকা মহানগর দক্ষিনের উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতায় এই দোয়া মাহফিল হয়।

মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রীকে নিয়ে আমরা গর্ব করি, এটা অহংকার করছি না…দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোন প্রভু নাই। যখন শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেল ১/১১ এর সময়ে, সেই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি। উনি বারবার বলেছিলেন, এই দেশের মাটি মানুষের মাঝে আমি থাকতে চাই। বিদেশে থাকার মত কোন জায়গা আমার নাই। বিদেশে আমি যাবো না যাবো না। তৎকালীন সরকার অনেক চেষ্টা করেছিল দেশনেত্রীকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। মাইনাস টু ফর্মুলার অধীনে। কিন্তু দেশনেত্রীকে খালেদা জিয়া যান নাই।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে তার জন্য দোয়া করার জন্য। রাষ্ট্রপতিও দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। আমার জানা মতে সবাই উনার আরোগ্যের জন্য আল্লাহর দরবারে হাত তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X