কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হজ এজেন্সিগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

হজযাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার (২৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজে মিনা-আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ৩৫টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে।

জারিকৃত পত্রে বলা হয়েছে, মক্কা-মদিনায় হোটেলে হাজিদের অভ্যর্থনা ও বিদায় জানানো, তাদের পাসপোর্ট সংরক্ষণসহ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত মোয়াল্লেমরা মিনা ও আরাফার তাঁবুতে হজযাত্রীদের বিছানা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবে। এ সেবা গ্রহণের জন্য এজেন্সির পছন্দ অনুসারে যে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে। অনুমোদিত এসব কোম্পানির নামের তালিকা Nusuk Masar নামক সৌদি ই-হজ প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এতে আরও বলা হয়, এই চুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান, এ দেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় থেকে চুক্তিতে বর্ণিত শর্তগুলো ভালোভাবে দেখে চুক্তি সম্পাদনের কথাও বলেছে ধর্ম মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X