কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রকৃতির কাছে ধরাশায়ী ইসরায়েল, সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনারা। ছবি: সংগৃহীত
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনারা। ছবি: সংগৃহীত

নতুন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটিতে তীব্র বৃষ্টি ও প্রবল বাতাস নিয়ে আঘাত হানছে ঘূর্ণিঝড় বাইরন। এর ফলে দেশজুড়ে বন্যা ও বিপজ্জনক আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাসের পর সন্ধ্যায় দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ ছাড়া সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া আরও খারাপ হতে শুরু করেছে। এর ফলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির পুরো সামরিক বাহিনীর জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেন। নির্দেশনা অনুযায়ী, বুধবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সৈন্যরা তাদের ঘাঁটি ছেড়ে সপ্তাহান্তের ছুটিতে বাড়ি ফিরতে পারবে না।

আইডিএফ জানিয়েছে, সব ধরনের আউটডোর তথা হেঁটে বা যানবাহনে প্রশিক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু মেজর জেনারেলের অনুমতি ছাড়পত্র দিতে পারবেন। নেভিগেশন বা ক্যামোফ্লাজ প্রশিক্ষণসহ অনুরূপ সব অনুশীলন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া রাতে বাইরে অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে। তবে অপারেশনাল প্রয়োজন হলে সেই ক্ষেত্রেও আঞ্চলিক ডিভিশন কমান্ডারের অনুমোদন আবশ্যক। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রুটিন নিরাপত্তা কার্যক্রম সীমিত করা হয়েছে শুধুমাত্র অপরিহার্য কাজে। একইভাবে ফুট প্যাট্রলসহ সব ধরনের অপারেশনাল চলাচল সীমিত করা হয়েছে। লজিস্টিক কার্যক্রমের জন্য কর্নেল বা কর্পস কমান্ডারের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন আসতে পারে বলে জানায় আইডিএফ।

ঘূর্ণিঝড় বাইরন গ্রিস ও সাইপ্রাসে তাণ্ডব চালানোর পর ইসরায়েলে আঘাত হানতে শুরু করেছে। বুধবার দিনভর আরও শক্তিশালী হতে থাকে এটি। বুধবার রাত এবং বৃহস্পতিবার ঝড়টি সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাবে বলে সতর্ক করা হয়।

এর আগে বুধবার সকালে নতুন মূল্যায়নের পর আইডিএফ দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত ঘাঁটির সৈন্যদের নিরাপদে বাড়ি পাঠাতে বৃহস্পতিবার বা শুক্রবারের পরিবর্তে বুধবারই ছুটি দিয়ে দেয়। দক্ষিণাঞ্চলে বহু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে, যেখানে আইডিএফের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

ইসরায়েলি আবহাওয়া অধিদপ্তর বুধবার রাত ১০টা থেকে ২৪ ঘণ্টার জন্য কেন্দ্রীয় ও দক্ষিণ উপকূলীয় এলাকা এবং শফেলা অঞ্চলে লাল সতর্কতা জারি করে। এসব এলাকায় ১০০-১৫০ মিমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১০

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১১

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১২

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৩

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৪

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৫

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৬

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৭

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৮

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৯

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

২০
X