কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শান্তির পথে দেশকে এগিয়ে নিতে পূজা পরিষদের আহ্বান

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

চট্টগ্রামে সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে সংগঠন দুটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে রাজধানীর শাহবাগে হামলায় গুরুতর আহত আইনজীবী রমেন্দ্র নাথ রায়সহ বহু আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এসব কথা বলেন।

নেতারা বলেন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর চট্টগ্রামসহ সারা দেশে সহিংসতা গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে। রাজনৈতিক পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায় যে অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে, এই ঘটনায় সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে জাতীয় স্বার্থে এই প্রতিকূল পরিস্থিতির অবসান হওয়া দরকার। এ ব্যাপারে সরকার, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বিবৃতিতে দুই সংগঠনের শীর্ষ নেতারা অবিলম্বে চিন্ময় ব্রহ্মচারীর মুক্তি এবং দ্রুত আট দফা বাস্তবায়নের জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১০

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১১

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১২

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৩

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৪

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৫

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৬

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৭

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৮

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৯

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

২০
X