কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

হাইকমিশনে হামলা বাংলাদেশের মর্যাদার ওপর আঘাত : ইসকন

ইসকনের লোগো। ছবি : সংগৃহীত
ইসকনের লোগো। ছবি : সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসকন বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এটি আমাদের সমগ্র জাতির সম্মান ও মর্যাদার ওপর আঘাত।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসকন বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলা চালানো হয়েছে এবং আমাদের প্রিয় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন পুনরায় না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হোক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসকন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার চর্চা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে। ইসকন বাংলাদেশ সবসময় শান্তি, মানবতা এবং পারস্পরিক সম্মানের পক্ষে অবস্থান করেছে এবং ভবিষ্যতেও এই মূল্যবোধ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X