খুলনা ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসকন নিষিদ্ধের দাবিতে খুলনায় খতিব ফোরামের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খুলনা খতিব ফোরাম। ছবি : কালবেলা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খুলনা খতিব ফোরাম। ছবি : কালবেলা

ইসকন নিষিদ্ধের দাবিতে খুলনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা খতিব ফোরাম। গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারা দেশে মুসলিম মেয়েদের টার্গেট করে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর নগরীর শিববাড়ি মোড়ে খুলনার মুসলিম ছাত্র-জনতার ব্যানারে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে খুলনা খতিব ফোরাম।

এ সময় বিক্ষোভকারীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি নানা ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে ইমাম ও খতিব নাজমুস সাকিব বলেন, অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবে ইসকনকে আইনের আওতায় আনতে হবে। তারা অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারা দেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতারা ও ইমাম-খতিবের ওপর হামলা চালিয়েছে, এমনকি গাজীপুরে গুমের ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

ইমাম কামরুল হাসান বলেন, ইসকনের কাজ হলো মন্দির নির্মাণ করা, হিন্দুদের মাঝে সম্প্রতির বন্ধন বজায় রাখা। কিন্তু তারা হিন্দুত্ববাদী কার্ড খেলে পুরো দেশকে অস্থির করছে। ইসকন ধর্মীয় কার্যক্রমের আড়ালে রাজনৈতিক স্বার্থে কাজ করে যাচ্ছে। তারা আমাদের ভাই আইনজীবী আলিফকে প্রকাশ্যে হত্যা করেছে। বিশ্বের অনেক দেশেই ইসকন নিষিদ্ধ আছে। তাহলে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে বাধা কোথায়? আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসকন শুধু মুসলিম না তারা হিন্দুদেরও শত্রু, তারা মানবতার শত্রু। আমরা অবিলম্বে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা চাই।

বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। বিক্ষোভকারীরা একযোগে সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ইসকনের কার্যক্রম তদন্ত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ধর্মীয় স্বাধীনতার নামে কোনো সহিংসতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X