কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একই থাকে’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য মোটামুটি একই থাকে। এ জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

রফিকুল আলম বলেন, ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য মোটামুটি অপরিবর্তিত থাকে। আমরা পূর্বে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ করেছি এবং ভবিষ্যতেও পারস্পরিক স্বার্থে কার্যকর সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সুতরাং, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় বৈপরীত্যের আশঙ্কা নেই।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে কোনো চ্যালেঞ্জ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকাল ধরে স্থাপিত দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ও বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম প্রধান বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।

এছাড়াও আমাদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সরকারের সঙ্গেই সফলভাবে কাজ করেছে।

আগরতলা সহকারী হাইকমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে আগরতলা মিশন থেকে এখন কনস্যুলার সেবা প্রদান বন্ধ আছে। পরিস্থিতির উন্নতি ঘটলে আপনারা জানতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X