কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন : পরিবেশ সচিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার নদী, খাল এবং জলাধার পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফাহরিনা আহমেদ।

বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ইউএনসিসিডি কপ ১৬-এর ফাঁকে আইইউসিএনের গ্লোবাল ওয়াটার প্রোগ্রামের পরিচালক ড. জেমস ডালটনের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সহায়তা চান তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকায় প্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। খবর বাসসের।

ড. ফারহিনা আহমেদ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়ে বলেন, বাংলাদেশের নদীগুলোর পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ ও উন্নত করার জন্য একটি সমন্বিত নদী স্বাস্থ্য মূল্যায়ন ব্যবস্থার প্রয়োজন।

পরিবেশ সচিব বলেন, এক সময় ঢাকার নগর পানি ব্যবস্থাপনা শহরের প্রাণ ছিল। কিন্তু বর্তমানে এটি দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। এসব জলাধার পুনরুদ্ধার ও টেকসই নগর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে আইইউসিএনের পরিচালক ড. ডালটন বাংলাদেশকে ফ্রেশওয়াটার চ্যালেঞ্জ পার্টনারশিপ প্রোগ্রামে যোগদানের আমন্ত্রণ জানান।

এ কর্মসূচিতে ৪৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩ লাখ কিলোমিটার নদী এবং ৩৫ কোটি হেক্টর জলাভূমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রোগ্রাম।

ড. ডালটন বলেন, এই উদ্যোগে অংশগ্রহণ বাংলাদেশের পানি সম্পদ পুনরুদ্ধারের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জাতিসংঘের ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক (২০২১-২০৩০) বাস্তবায়নে সহায়ক হবে।

এর আগে, টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন ড. ফাহরিনা আহমেদ।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমি, পানি ও জীববৈচিত্র্যের সংরক্ষণ কৃষি পরিকল্পনার অংশ হওয়া জরুরি।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. সোহরাব আলী এবং মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X