কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পিটার হাসের বাসায় আ.লীগ-বিএনপি-জাপা নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। রোববার (১৩ আগস্ট) বিকেলে গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আওয়ামী লীগের পক্ষে পিটার হাসের বাসায় যান সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান ও তামান্না নুসরাত (বুবলী)। জাতীয় পার্টি থেকে অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের, জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এ ছাড়াও চার দিনেরে জন্য ঢাকা সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইসও সেখানে উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

গত শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন এই দুই কংগ্রেসম্যান। বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের একের পর এক সফরের মধ্যেই দেশে এলেন তারা।

এ সময় তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে আজ সকাল সাড়ে ৮টার দিকে দূতাবাস পর্যবেক্ষণে যান তারা। এরপর সেখান থেকে সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X