কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১০:০৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করলেন দুই কংগ্রেসম্যান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দুই কংগ্রেসম্যান ম্যাককোরমিক ও কেইস। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান ও পরিবেশকর্মী ড. সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইপিএসএসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও শ্রমিক নেত্রী কল্পনা আখতার, সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক ও চ্যানেল আই’র তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, আলোকচিত্র শিল্পী শহিদুল আলম, আর্টিকেল নাইন্টিনের আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল, পরিবেশকর্মী প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক এবং তাদের সন্তান বারিশ চৌধুরী প্রমুখ।

এর আগে কংগ্রেসম্যানরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

গতকাল শনিবার (১২ আগস্ট) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন দুই কংগ্রেসম্যান ম্যাককোরমিক ও কেইস। আজ রোববার সকালে তারা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সোমবার (১৪ আগস্ট) তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X