কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক তামিম

অধ্যাপক ড. ম. তামিম। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. ম. তামিম। ছবি : সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন পেট্রোলিয়াম ও খনিজসম্পদ প্রকৌশলের বিশিষ্ট অধ্যাপক ড. ম. তামিম। গত ১৭ ডিসেম্বর তাকে চার বছরের জন্য আইইউবির উপাচার্য হিসেবে নিয়োগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি।

আইইউবিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক তামিম বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, ভারতের আইআইটি মাদ্রাজ থেকে স্নাতকোত্তর এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জ্বালানি অর্থনীতি, রিজার্ভ ম্যানেজমেন্ট, নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং বিশ্লেষণধর্মী কম্পিউটার মডেল তৈরি ও গবেষণায় অধ্যাপক তামিমের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়াও তিনি গ্রিনহাউস গ্যাস নিরসন, জ্বালানি দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত সমাধান নিয়ে কাজ করেছেন। তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন স্নাতকোত্তর শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন। এ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে অধ্যাপক তামিমের উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

১৯৯৫ সাল থেকে অধ্যাপক তামিম বিভিন্ন সরকারের অধীনে জ্বালানি নীতি প্রণয়ন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক বছরের জন্য অধ্যাপনা থেকে ছুটি নিয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৯-২০ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও কিছু সময় দায়িত্ব পালন করেন।

অধ্যাপক তামিম সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের (এসপিই) বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) আজীবন ফেলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X