কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড

অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। সৌজন্য ছবি
অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। সৌজন্য ছবি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড।

রোববার (১৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আইইউবিতে যোগদানের আগে তিনি উজবেকিস্তানের তাশখন্দে ব্রিটিশ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ও এক্সিকিউটিভ এডুকেশন বিভাগের প্রতিষ্ঠাতা ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. লুন্ড এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ প্যাসিফিক অঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। তিনি বর্তমানে জন্স হপকিন্স ইউনিভার্সিটিতে শিক্ষাক্ষেত্রে উদ্যোক্তা ও নেতৃত্ব বিষয়ে ডক্টর অব এডুকেশন (এডডি) ডিগ্রি সম্পন্ন করছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও বৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি, কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির শুলিক স্কুল অব বিজনেস থেকে এমবিএ এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে দর্শন ও ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি, তিনি ডিউক ইউনিভার্সিটির ফুকোয়া স্কুল অব বিজনেস, হার্ভার্ড বিজনেস স্কুল এবং এমআইটির স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে শিক্ষাদান ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

উচ্চশিক্ষায় নেতৃত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ব্যবস্থাপনা, প্রবাসী শিক্ষকদের অভিযোজন ও মানবসম্পদ কৌশল নিয়ে গবেষণায় তার আগ্রহ রয়েছে। তিনি বেশকিছু আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নিয়েছেন, প্রকাশনায় অধ্যায় লিখেছেন এবং পিয়ার-রিভিউড জার্নালে নিয়মিতভাবে প্রবন্ধ প্রকাশ করেছেন। ড. লুন্ড এমআইটির স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের আন্তর্জাতিক ফেলো এবং একাডেমি অব ম্যানেজমেন্টের একজন সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

১০

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১১

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১২

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৩

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৪

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৫

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৬

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৭

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৮

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৯

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

২০
X