কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সবার অধিকার সুনিশ্চিত করে এমন সংবিধান চাই : বাসুদেব ধর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। ছবি : সংগৃহীত

দেশে আগামীতে সব মানুষের অধিকার যেন সুনিশ্চিত হয়- এমন সংবিধান চান বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে এ কথা জানান তিনি।

বাসুদেব ধর বলেন, মহান মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান রচিত হলেও পরে সেটা আর সবার সংবিধান হয়নি। আমরা সব মানুষের অধিকার সুনিশ্চিত করে এমন সংবিধান ও রাষ্ট্র চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘এক পরিবার’-এর কথা বলেছেন। আমরাও ‘এক পরিবার’ চাই। এ দেশে আমরা সবাই ‘এক পরিবার’ হয়ে বসবাস করতে চাই।

তিনি বলেন, একটা ঘটনা ঘটলে সেটিকে অতিরঞ্জিত করে প্রচার করা যেমন অন্যায়, আবার সেটা অস্বীকার করার প্রবণতাও আমরা লক্ষ্য করছি- সেটাও ঠিক নয়। আমরা কোনো ঘটনায় অতিরঞ্জিত কোনো কিছু যেমন চাই না, তেমনি অস্বীকার করা হচ্ছে- সেটাও চাই না। ঘটনা সেটা যেভাবেই ঘটুক, জড়িতদের ধরতে হবে এবং ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। যথাযথভাবে এসব ঘটনা চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে, হামলার ঘটনা বন্ধ হবে না। গত ৫৩ বছর ধরে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। কিন্তু কোনো ঘটনারই বিচার হয়নি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এ সভাপতি বলেন, দেশে অতীতের নির্বাচনগুলোতে ধর্মীয় সংখ্যালঘুরা ভোট দিয়েও মার খেয়েছে, না দিয়েও মার খেয়েছে। তাই আমরা ভবিষ্যতে এমন নির্বাচন চাই না- যেটা আমাদের জন্য নতুন করে নির্যাতন-নিপীড়ন বয়ে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১০

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১১

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১২

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৩

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৪

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৫

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৬

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৭

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৮

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৯

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

২০
X