কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী, খুলনা ও যশোরের ঘটনায় পূজা পরিষদের প্রতিবাদ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

নোয়াখালীতে যুবককে গলা কেটে হত্যা, খুলনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা এবং যশোরে মন্দিরে চুরির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একইসঙ্গে দ্রুত সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পূজা উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রশাসনের প্রতি এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার নোয়াখালীর সুবর্ণচরে দিনে-দুপুরে প্রকাশ্যে রাস্তায় সুব্রত চন্দ্র দাস নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে গত ৮ সেপ্টেম্বর রেখা মন্ডলকে পিটিয়ে হত্যা এবং তার স্বামী-পুত্রকে গুরুতর আহত করে স্থানীয় দুর্বৃত্তরা।

অন্যদিকে গত রোববার গভীর রাতে দক্ষিণাঞ্চলের বৃহৎ তীর্থক্ষেত্র যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা দেবালয়ে তিনটি মন্দিরের স্বর্ণালঙ্কার, শালগ্রাম শীলাসহ দামি জিনিসপত্র নিয়ে গেছে ডাকাত দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X