কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয় প্রস্তুত হচ্ছে 

ডিএসসিসি ১৩, ১৪ ও ১৫ তলায় সংস্কারের কাজ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
ডিএসসিসি ১৩, ১৪ ও ১৫ তলায় সংস্কারের কাজ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩, ১৪ ও ১৫ তলার তিনটি ফ্লোর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ের জন্য দেওয়া হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) থেকে এখানে মন্ত্রণালয়ের অফিস করার কথা ছিল। তবে আজকেও ধোয়ামোছা ও সংস্কারের কাজ চলছে।

এদিনে দুপুরে দেখা যায়, ১৪ তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কক্ষে প্রস্তুত করে রং, ধোয়ামোছার কাজ চলছে। তিনটি ফ্লোরের কক্ষের মধ্যে কে কোন কক্ষে বসবেন, কাগজে উল্লেখ করে সেটি কক্ষের সামনে সাঁটানো হচ্ছে। অফিস করার জন্য আসবাবপত্র আনা হচ্ছে।

সব কক্ষের জন্য ফ্যান ও ইউটিলিটির সুবিধা স্থাপন করা হচ্ছে। ডিএসসিসির অঞ্চল -১ এর সহকারী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ১৪ ও ১৫ তলার কক্ষগুলো প্রায় দেড় থেকে দুই বছর পরিত্যক্ত ছিল। এখন সেগুলো সংস্কার করে ধোয়ামোছা ও রঙের কাজ চলছে।

ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা বলেন, ১৪ ও ১৫ তলায় ডিটিসিএ প্রজেক্ট দেড়-দুই বছরে আগে তাদের ভবনে চলে গেছে। তখন থেকেই এ দুইটি ফ্লোর ফাঁকা। ১৩ তলার অর্ধেক অংশে আমাদের দুই-একটি বিভাগ ছিল সেগুলো নিচে ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়েছে। আজকের মধ্যে ধোয়ামোছা ও ছোটখাটো সংস্কার শেষ হবে।

তিনি বলেন, বৃহত্তর স্বার্থে তারা ২ মাসের জন্য আসছে। পরিস্থিতি ঠিক হলে আবার তারা চলে যাবে। তবে বৃহত্তর স্বার্থে মন্ত্রণালয় ডিএসসিসির ভবনে আসলে এখন একই ভবনে থাকায় আমাদেরও দ্রুত সিদ্ধান্ত নিতে সহজ হবে। কাজেও গতিশীলতা বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X