দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মোছা. রুপালি খাতুন। ছবি : সংগৃহীত
মোছা. রুপালি খাতুন। ছবি : সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রুপালি খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

গত ১০ নভেম্বর জারি হওয়া প্রজ্ঞাপনটি সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবমিনা শারমিন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় উল্লিখিত অভিযোগের ভিত্তিতে বরখাস্তের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে রুপালি খাতুন উপজেলা নির্বাহী অফিসারের নামে মিথ্যা লিখিত অভিযোগ দেওয়া, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নির্বাচনকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারধর এবং সরকারি কর্মকর্তাদের নামে-বেনামে মিথ্যা অভিযোগ দাখিলসহ বিভিন্ন অসদাচরণে জড়িত ছিলেন। এ ছাড়া ভিডব্লিউবি চাল বিতরণে প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব কার্যকলাপ জনস্বার্থ ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বরখাস্তের বিষয়টি জানাজানি হতেই জয়নগর ইউনিয়নে স্বস্তির পরিবেশ তৈরি হয়। দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেন।

ইউএনও সাবমিনা শারমিন কালবেলাকে বলেন, আজ প্রজ্ঞাপন হাতে পেয়ে আমরা ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করেছি। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে। আইন ও জনস্বার্থের প্রতি সরকারের অবস্থান আমরা বাস্তবায়ন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X