কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা কঠিন : আসিফ মাহমুদ

জাতীয় প্রেস ক্লাবে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অন্তত ১০ থেকে ২০ কোটি টাকা না থাকলে কোনো ব্যক্তির পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে ঘুরে ফিরে আমরা আবার একই জায়গায় চলে যাই কিনা। এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সংসদে ৩০০ জন যাবেন। ৩০০ জনের মধ্যে একটা প্রশ্ন হয়ে বসে যে, কয়জনের কাছে ২০ কোটি টাকা আছে। ২০ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যাদের হাতে বিপুল অর্থ আছে, মূলত তারাই নির্বাচনে অংশ নিতে পারে। কেউ যদি অন্যের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করেন, তবে নির্বাচিত হওয়ার পর তাকে সেই টাকার মালিকের স্বার্থই পূরণ করতে হয়। ব্যবসায়ী বা ধনীর কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনে গেলে তাদের প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমাদেরও বারবার ভাবতে হয়— আমরা কি নির্বাচনে যাব, গেলে কীভাবে যাব। মানুষ কি টাকা ছাড়া ভোট দেবে? বর্তমান কাঠামোর মধ্যে নির্বাচন করা কতটা বাস্তবসম্মত, সেটাও প্রশ্ন। অনেকে জোহরান মামদানির উদাহরণ দেন, কিন্তু এমন ব্যতিক্রমী ঘটনা ৩০০ আসনে ঘটানো সম্ভব নয়।

আলোচনা সভায় কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই। গণঅভ্যুত্থানের পর গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১০

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৬

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৭

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৮

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৯

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

২০
X