কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কোম্পানিগুলোর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে কাজ করছি : বিএসইসি চেয়ারম্যান

বিএসইসি ভবনে আয়োজিত অনুষ্ঠানের ছবি। ছবি : কালবেলা
বিএসইসি ভবনে আয়োজিত অনুষ্ঠানের ছবি। ছবি : কালবেলা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, আমরা তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার কাছে তথ্যের প্রবাহ বা তথ্যের প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এক্সচেঞ্জসমূহের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাসসংক্রান্ত তথ্যাদি প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এদিন দুপুর ২টায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ওয়েবসাইটে এটি উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদারসহ কর্মকর্তারা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্ ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক্সচেঞ্জসমূহের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাসসংক্রান্ত তথ্যাদি প্রকাশের উদ্যোগ বাস্তবায়নের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের দুই এক্সচেঞ্জসমূহের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাসসংক্রান্ত তথ্যাদি প্রকাশ এর কার্যক্রম খুবই ভালো একটি উদ্যোগ। বর্তমানের চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তথ্য একটা প্রধান চালিকা শক্তি হিসেবে বিদ্যমান। আমরা তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার কাছে তথ্যের প্রবাহ বা তথ্যের প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি।

এই উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানিসমূহের বিষয়ে আরও বেশি তথ্য পাবেন এবং আরও ভালো বিনিয়োগ পরিকল্পনা করতে সক্ষম হবেন বলে জানান তিনি। এই কার্যক্রমকে প্রথম ধাপ উল্লেখ করে পরবর্তীতে এই ক্ষেত্রে আরও উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাসসংক্রান্ত তথ্যাদি প্রকাশের ক্ষেত্রে শুধু ডিএসইর ওয়েবসাইটেই লক্ষাধিক নতুন তথ্য দেওয়া হয়েছে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়। এক্সচেঞ্জসমূহের পক্ষ থেকে এসময় উল্লিখিত বিষয়ে বিএসইসির উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করা হয়।

আগামীতে ওই কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের উপকৃত হবেন এবং দেশের পুঁজিবাজারে এটি সুফল বয়ে আনবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাসসংক্রান্ত তথ্যাদি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিকল্পনায় কাজে আসার পাশাপাশি পুঁজিবাজারবিষয়ক গবেষণা কিংবা রিপোর্টিং- এ ও কাজে আসবে। একইসাথে বিএসইসি এবং এক্সচেঞ্জসমূহের বাজার মনিটরিংসহ অন্যান্য কাজেও ওই তথ্যাবলি কাজে আসবে। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আগামীতেও এধরনের আরও অনেক কার্যক্রম ও উদ্যোগ পরিচালিত হবে বলে ওই অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X