কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিনজনকে ১০০ কোটি টাকা জরিমানা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

পুঁজিবাজারের বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকৃত অর্থ সুদসহ ৩০ দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত আনতে ব্যর্থ হলে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং দুই পরিচালককে মোট ১০০ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ৯৭৮তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠাটির পরিচালনায় থাকা ৬টি মিউচুয়াল ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটির সিইও এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে উল্লেখিত বিনিয়োগের অর্থ সুদসহ ৯০ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে ফান্ডগুলোতে ফেরত আনতে নির্দেশ দেওয়া হলো।

বিএসইসি আরও জানিয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালক ও সিইও রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক পরিচালক জর্জ এম স্টক থ্রিকে ১ কোটি টাকা, পরিচালক রেজাউর রেহমান সোহাগকে ১ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১০

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১১

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১২

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৩

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৫

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৬

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৭

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৮

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৯

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

২০
X