কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

বাংলাদেশ পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
বাংলাদেশ পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। রোববার (০৫ জানুয়ারি) রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত সাজেদুল ইসলাম কালবেলাকে বলেন, আমাদের বিনা অপরাধে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখনও আমরা জানতে পারিনি আমাদের অপরাধ কী। শৃঙ্খলা ভঙ্গের দায় দেখিয়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাজেদুল আরও বলেন, আমাদের এখন চাকরির বয়স শেষ। এ সময় চাকরি না থাকলে মানবেতর জীবন কাটাতে হবে। তাই সব অব্যাহতি প্রাপ্তদের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি।

অব্যাহতি প্রাপ্ত মনির হোসেন কালবেলাকে বলেন, আমি পুলিশে ৩ বার ভাইভা দিয়ে চাকরি করার সুযোগ পেয়েছি। এখন সময় দেশের জন্য কাজ করা, পরিবারের পাশে থাকার। সবাই আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে। এখন একটা দাবি অব্যাহতি প্রাপ্তদের পুনর্বহাল।

মুন নামের আরেকজন কালবেলাকে বলেন, আমাদের যে শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা কোনো গুরুতর অপরাধ নয়। এর জন্য একাডেমিতে শাস্তির বিধান আছে। তাই বলে অব্যাহতি মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে আহ্বান করব দ্রুত আমাদের চাকরিতে পুনর্বহাল করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X