কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ, সম্পাদক শাফায়েত

ড. হাফিজ আহমেদ চৌধুরী ও এস এম শাফায়েত হোসেন। ছবি : সংগৃহীত
ড. হাফিজ আহমেদ চৌধুরী ও এস এম শাফায়েত হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে পদাধিকারবলে সভাপতি এবং যুগ্মসচিব এস এম শাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন- সহসভাপতি পদে ড্রাফটিংয়ের যুগ্মসচিব রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদকে সিনিয়র সিস্টেম এনালিস্ট মোহাম্মদ জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদকে উপসচিব মোহাম্মদ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পদে উপসচিব মো. রাজিব হাসান, দপ্তর সম্পাদকে উপসচিব মৌসুমী দাস ও প্রচার সম্পাদক পদে রয়েছেন সিনিয়র সহকারী সচিব সৌমেন পালিত বাবু। এছাড়া সদস্য পদে রয়েছেন যুগ্মসচিব জাকির হোসেন ও মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান, জিহান বিনতে এনাম, মো. আরিফ রাব্বানী খান, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সহকারী সচিব মুহাম্মদ হারেস।

এবিষয়ে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন বলেন, লেজিসলেটিভ সার্ভিসের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ দূরীকরণ, সার্ভিসের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য সংগঠন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X