কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০২:১১ এএম
অনলাইন সংস্করণ
পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযান

এক সপ্তাহে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

পরিবেশ দূষণ রোধে অভিযান পরিচালনা করে এক সপ্তাহে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ সময় ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) পরিবেশ মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৭৪টি মোবাইল কোর্টের মাধ্যমে এসব অভিযান পরিচালনা করে।

অপরদিকে, আজ ৯ জানুয়ারি বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।

চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। একটি কারখানা সিলগালা করা হয়।

ঢাকার বসিলা ও আফতাবনগরে খোলা নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর দূষণবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X