বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কারখানার বিপুল আইসক্রিম ধ্বংস, ৭০ হাজার টাকা জরিমানা

আইসক্রিম কারখানায় অভিযান। ইনসেটে ধ্বংস করা আইসক্রিম। ছবি : কালবেলা
আইসক্রিম কারখানায় অভিযান। ইনসেটে ধ্বংস করা আইসক্রিম। ছবি : কালবেলা

বরিশালে একটি আইসক্রিম তৈরির কারখানা ও একটি দই-মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় কারখানার মধ্যে শৌচাগার, মানহীন ও বিষাক্ত রঙ মিশ্রিত খাবার বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকারের প্রায় আট হাজার পিস আইসক্রিম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এলাকা এবং নিউ সদর রোড এলাকায় এ অভিযান চলে।

অভিযানের নেতৃত্ব এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।

বরিশাল জেলা এনএসআই সূত্র জানিয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে নগরীর চৌমাথা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ায় অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানায় মানহীন ও বিষাক্ত রঙ মিশ্রিত মিষ্টি তৈরি এবং কারখানার মধ্যেই শৌচাগার খুঁজে পান তারা। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এ ছাড়া দুপুর ২টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডে নিউ সদর রোড এলাকায় মারুফ সুপার স্পেশাল নামক আইসক্রিম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও বিএসটিআই টিম। এ সময় অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও প্রায় ৮ হাজার পিস আইসক্রিম ধ্বংস করে।

এনএসআই জানিয়েছে, তারা ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে অভিযুক্ত দুটি কারখানায় গোপন নজরদারি অব্যাহত রাখে। ক্রেতার ছদ্মবেশ ধারণ করে পণ্য ক্রয় করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে খাবারের নিম্ন মান ও কাপড়ের রঙ মিশ্রণের বিষয়টি নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের মাধ্যমে অভিযানটি পরিচালনা করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X