কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

একদিনেই দুদকের ৪ অভিযান

দুদকের অভিযান। ছবি : কালবেলা
দুদকের অভিযান। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার (১৩ জানুয়ারি) ০৪টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযানগুলো হলো :

অভিযান ০১ : কুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের বিপুল টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে সরেজমিনে কয়েকটি প্রকল্প স্থান পরিদর্শন করা হয়। পরবর্তীতে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক দেখা যায়, ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই তিনটি জেলায় প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর কৃষি জমিতে নিষ্কাশন সুবিধাসহ সেচ ব্যবস্থা উন্নয়নের নিমিত্ত ২০২০-২১ থেকে ২০২৪-২৫ এই ০৫ অর্থবছরে মোট ২৪৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় করা হয়েছে। পূর্বে সম্পাদিত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় নিয়ম বহির্ভূতভাবে একই অর্থবছরের একজন ঠিকাদারকে ৫/৬টি কাজের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়। প্রকল্প সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০২ : প্রাণিসম্পদ অধিদপ্তরে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ’ শীর্ষক ৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় নবনির্মিত ল্যাবের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি এবং বিশেষ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে কার্যাদেশ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগে বর্ণিত প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা করে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। উল্লেখিত প্রকল্পের বিভিন্ন অনিয়মের অভিযোগ সংক্রান্ত বিষয়ে সংগৃহীত সব রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০৩ : আঞ্চলিক পাসপোর্ট অফিস, লালমনিরহাটে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম পাসপোর্ট অফিস ও তার আশপাশে ছদ্মবেশে অবস্থান করে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে। অভিযানকালে কয়েকজন দালালসহ অফিসের অভিযুক্ত কর্মচারীকে অবৈধ লেনদেনকালে হাতেনাতে ধরা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় শুরু করা হয়েছে। পরবর্তীতে টিম দৈবচয়নের ভিত্তিতে আবেদনকারী কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে এবং আবেদনের কপিগুলো যাচাই করে। প্রাপ্ত তথ্যাদি এবং সংগৃহীত রেকর্ডপত্রগুলো বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০৪ : উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী সদরে পেনশনের ফাইল দীর্ঘদিন আটকে রেখে হয়রানির অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। পরবর্তীতে টিম অফিসের বিভিন্ন কর্মচারীদের সঙ্গে পেনশন সংক্রান্ত যাবতীয় কাজের তথ্যাবলি সংগ্রহ করে। তথ্যাবলি বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১০

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১১

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১২

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৩

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৪

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৫

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৬

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৭

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৮

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৯

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

২০
X