কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৬:৪৬ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো ছবি

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট)। এ উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তেজগাঁও কলেজের কেন্দ্র পরিদর্শন করবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি তেজগাঁও কলেজে যাবেন।

বৃহস্পতিবার ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এইচএসসি পরীক্ষার্থীদের প্রথমদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ৩টি শিক্ষাবোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে।

এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়। এ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১১

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৪

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৫

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৬

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৭

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

২০
X