কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত এইচএসসি শিক্ষার্থী রানা মারা গেছেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার চার দিন পর কলেজটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা গেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনা সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই উপগ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতি থেকে ধারাল অস্ত্রের ব্যবহারে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে রানা ছাড়াও আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। সহপাঠীরা দ্রুত রানাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাথায় আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত থাকার কারণে শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তিন দিন লাইফ সাপোর্টে রাখার পরও অবস্থার উন্নতি না হওয়ায় আজ দুপুরে তাকে মৃত ঘোষণা করা হয়।

রানার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ক্যাম্পাসে সহিংসতার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X