কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:০৬ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ! যা বললেন পিনাকী ভট্টাচার্য

ডা. পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
ডা. পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও ব্লগার ডা. পিনাকী ভট্টাচার্য ‘ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ!’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এ সম্পর্কিত আঠারো মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ।

পিনাকী ভট্টাচার্য ভিডিওর শুরুতেই বলেন, বিপ্লব যে বেহাত হবে, আমি ছয় তারিখ থেকে বলা শুরু করেছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। যেখানে দায় এবং অভিজ্ঞতা থেকে আমি ছাত্রদের নানা পরামর্শ দিচ্ছিলাম।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরাও নব্বইয়ের গণঅভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়- সে জন্যই বলেছিলাম। আমি বলেছিলাম শুভ দিনের শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রোক্লেম করে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বিপ্লবের সঙ্গে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বলছিলাম। পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরাই আনার দরকার নাই।

আঠারো থেকে আটাশ বছরের ছাত্রদের দিয়ে এলাকায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক। সেখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক- সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি- ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই?

পিনাকী আরও বলেন, আমি বলেছিলাম, এত নারী অংশ নিল। তাদের নিয়ে জাতীয় কনভেনশন কর। একটা নারী ঘোষণা তৈরি কর। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে। তারে কনসোলিডেটেড করো। আমি বকেউল্লাহ বকেই গেছি আর ছাত্ররা শোনাউল্লাহ শুনেই গেছে। আহতদের চিকিৎসা, শহীদের অনুদান কোনো কিছুই হচ্ছে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X