কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

পিনাকীর হাতে শেখ হাসিনার অডিও, কী আছে তাতে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও (ফোনালাপ) হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও ব্লগার ডা. পিনাকী ভট্টাচার্য।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান তিনি।

ওই অডিওতে জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকী।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই।’

এর আগে একই দিনে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে, আহত করেছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করব।’

তিনি লেখেন, ‘আরও নতুন নতুন খবর আসবে। জাল ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর পার্পিট্রেটরকে বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে। তাহলে আরও বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করছে আমরা সেটা খেয়াল রাখছি।

আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম। মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক করেছে মুগ্ধর মেরিন ইঞ্জিনিয়ার বড় ভাই। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখিয়ে দেব। আর আমাদের এক্সপার্টরা তো আছেই।

গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাহলে পার্পিট্রেটর জয় বাংলা হয়ে যাবে। বিচার হবেই। আদালতে না যেতে চাইলে জনতার আদালতে বিচার হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X