শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসিবিতে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক এক্সপো ভিলেজের যাত্রা শুরু

আইসিসিবিতে বাণিজ্যিক এক্সপো ভিলেজের শুভ উদ্বোধন। ছবি : কালবেলা
আইসিসিবিতে বাণিজ্যিক এক্সপো ভিলেজের শুভ উদ্বোধন। ছবি : কালবেলা

‘বিল্ডকন, উড’ এবং ‘এল্পপ্রোটেক এক্সপো ২০২৫’ এই দুটি প্রদর্শনীর মধ্যদিয়ে যাত্রা শুরু হলো বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো-ভিলেজ ‘আইসিসিবি এক্সপো ভিলেজ’র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) যাত্রা শুরু হয় এই বাণিজ্যিক এক্সপো-ভিলেজের।

সুবিশাল এই ভিলেজের একটি অংশ এই ‘এক্সপো টেন্ট’ যার আয়তন ১ লাখ ৩৪ হাজার বর্গফুট। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ বহুমুখী ভেন্যুটিতে একই ছাদের নিচে মেলা, প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, করপোরেট রিট্রিট, কনসার্ট, বিয়ে, বাইক, কার-শোসহ যে কোনো ধরনের ছোট থেকে বড় করপোরেট, সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে করা যাবে। একই ছাদের নিচে এত বড় জনসমাগস্থল দেশে আর নেই, যেখানে ১০ হাজার জনেরও বেশি লোক একসঙ্গে সমাগম করা সম্ভব।

প্রথম প্রদর্শনী হিসেবে আইসিসিবি এক্সপো ভিলেজে শুরু হলো তিন দিনব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীটিতে দেশ-বিদেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে হাজারেরও বেশি পণ্য প্রদর্শন করছেন।

সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসর, অর্থাৎ অষ্টম আন্তর্জাতিক বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেড শো বাংলাদেশ ‘বিল্ডকন এক্সপো ২০২৫’, ‘বাংলাদেশ উড এক্সপো ২০২৫’ এবং তৃতীয় আন্তর্জাতিক ইলেক্ট্রিক্যাল ট্রেড শো ‘বাংলাদেশ এল্পপ্রোটেক এক্সপো ২০২৫’ তিনটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আইসিসিবি এক্সপো ভিলেজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. এম. জসীম উদ্দীন (চিফ অপারেটিং অফিসার, আইসিসিবি), এস এম মনিরুল ইসলাম পলাশ (হেড অফ একাউন্টস, ফাইন্যান্স ও অপারেশনস, আইসিসিবি), সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি) এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক এবং আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।

এই এক্সপো ভিলেজের সঙ্গে রয়েছে সহস্রাধিক গাড়ি পার্কিং ব্যবস্থা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভেইল্যান্স এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ অন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এক্সপো ভিলেজে একযোগে চারটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে ৪টি সুবিশাল কম্পার্টমেন্ট। সারাবছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এই এক্সপো ভিলেজটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X