কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন : অর্থ উপদেষ্টা 

আইসিসিবিতে এক অনুষ্ঠানে কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
আইসিসিবিতে এক অনুষ্ঠানে কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, সততাও চর্চা করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের গড়ে তুলতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি হিসেবে সুপরিচিত। আজকের এই অনুষ্ঠান সেই মর্যাদাকে আরও একবার দৃঢ় করল। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ মানে কেবল শিক্ষার্থীদের সহায়তা নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎ নির্মাণ। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার মানসিকতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এখন চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে। ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া বহুদিন ধরে দেশকে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। তিনি প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াকে মেধা ও অবদানের জন্যই সবাই চিনবে, কোনো নেতিবাচক ধারণার জন্য নয়।

তিনি আরও বলেন, এই বৃত্তি প্রদান, নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে নাগরিক গৌরবের বীজ রোপণ করা হচ্ছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

স্বাগত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজকের এই সমাবেশ শুধু উদযাপন নয়, বরং একটি নতুন আন্দোলনের সূচনা। এটি হবে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার আন্দোলন। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ার সাফল্য সবার কাছে তুলে ধরা হবে। তিনি অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে সহযোগিতা করা দাতা, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X