বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আইসিবিসি এক্সপো ২০২৫-এ কোয়াবের পার্টনার হেডকোয়ার্টার বিডি লিমিটেড

আইসিবিসি এক্সপো ২০২৫-এ কোয়াবের পার্টনার হেডকোয়ার্টার বিডি লিমিটেড
আইসিবিসি এক্সপো ২০২৫-এ কোয়াবের পার্টনার হেডকোয়ার্টার বিডি লিমিটেড

আগামী ২২-২৪ মে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে ICBC Expo 2025। এই মেলায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) অফিসিয়াল থ্রি সিক্সটি এজেন্সি হিসেবে চুক্তিবদ্ধ হলো হেডকোয়ার্টার বিডি লিমিটেড।

সোমবার (১৭ মার্চ) বিকাল ৪টায় ঢাকার গুলশানে হেডকোয়ার্টার লিমিটেডের কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়াব এবং হেডকোয়ার্টার বিডি লিমিটেডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কোয়াবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এবিএম সাইফুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিজাম উদ্দীন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নাসিম, কামরুল আলম শামীম সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন।

অন্যদিকে, হেডকোয়ার্টার বিডি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুরঞ্জিত সিনহা রানা, ব্যবস্থাপনা পরিচালক তামিম হাসান ও পরিচালক পল্লব গোস্বামী।

এ বিষয়ে কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন বলেন, ‘ক্যাবল টিভি শিল্পটিকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে এবং ক্যাবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রযাত্রায় কোয়াব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইসিবিসি এক্সপো ২০২৫ আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল সুযোগ, যেখানে আমরা সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপন করতে পারব। হেডকোয়ার্টার বিডি লিমিটেডের অভিজ্ঞতা আমাদের এই মিশনকে আরও সফল করবে বলে আমি বিশ্বাস করি।’

চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে হেডকোয়ার্টার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামিম হাসান বলেন, ‘কোয়াব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগঠন এবং আইসিবিসি এক্সপো ২০২৫ একটি বিশাল আয়োজন। এই ইভেন্টের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে ইভেন্টটি সফলভাবে পরিচালনার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, আইসিবিসি এক্সপো ২০২৫-এর ইভেন্ট, পিআর, ডিজিটাল থেকে শুরু করে ৩৬০ ডিগ্রি মার্কেটিং প্ল্যানার হিসেবে কাজ করছে হেডকোয়ার্টার বিডি লিমিটেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X