কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সচিবালয় অভিমুখে যাত্রা

ভিকটিম পরিবারের একজন সড়কে শুয়ে রাস্তা আটকে রেখেছেন। ছবি : কালবেলা
ভিকটিম পরিবারের একজন সড়কে শুয়ে রাস্তা আটকে রেখেছেন। ছবি : কালবেলা

চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন।

এ সময় তাদেরকে গণি রোডে প্রবেশের মুখে পুলিশি ব্যারিকেডের সামনে পড়তে হয়। পুলিশ সামনে ঢুকতে না দেওয়ায় সেখানে রাস্তা অবরোধ করে রেখেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

আন্দোলনে অংশ নেওয়া চাকরিচ্যুত এক পুলিশ সদস্য (এসআই পদমর্যাদা) বলেন, আমরা কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখনতো তারা নেই তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।

আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি পুনর্বহালের আন্দোলন করে যাচ্ছি। আমরা আন্দোলনের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরি। পরে আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তখন তিনি আমাদের কাগজপত্র দেখেন এবং আমাদের দাবি যৌক্তিক বলে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসে আমরা তখন আন্দোলন স্থগিত করি। কিন্তু দীর্ঘ সময় পাড় হলেও আমাদের চাকরি ফিরে পাইনি। তাই আমরা আবার আন্দোলনে নেমেছি, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এর আগে গত ২৯ জানুয়ারি দিনব্যাপী আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এরপর বিকেল ৫টা ১৫ মিনিটে নতুন কর্মসূচি ঘোষণা করেন চাকরিচ্যুত সদস্যদের সংগঠন ‘ভিকটিম পুলিশ পরিবারে’র মুখপাত্র তৌহিদ হোসেন। এতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আওয়ামী সরকারের শাসনামলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য চাকরিচ্যুত হন। এর আগে গত বছরের ১৮ আগস্ট চাকরি ফিরে পেতে আন্দোলন করেন তারা। সে সময় চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X