কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হয়েছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসায়িক পার্টনার জেনট্রি বিচ। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসায়িক পার্টনার জেনট্রি বিচ। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেনট্রি বিচ বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নেতৃত্বের পরিবর্তন আসায় ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে ডোনাল্ড ট্রাম্প সরকার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নেতৃত্বের পরিবর্তন এসেছে। ফলে ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবে ট্রাম্প সরকার।

এর আগে আজ সকালে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেনট্রি বিচ বাংলাদেশে পৌঁছান।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ সফরকালে জেনট্রি বিচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকেন জেনট্রি বিচ। তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করছেন সংশ্লিষ্টরা। অনেকে বলছেন, তিনি বিনিয়োগের থলি নিয়ে হাজির হয়েছেন।

সূত্র বলছে, সারা দিনের ব্যস্ততা শেষে আজ সন্ধ্যায় আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জেনট্রি বিচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X