কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তিতুমীরের শিক্ষার্থীদের ধৈর্যধারণ করতে বললেন উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্যধারণ করতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে, তাদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে এ সরকার দায়িত্বশীল।

তিনি বলেন, এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব নয়। এজন্য জনভোগান্তি যেন না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি ভালো কিছু হবে।

নাহিদ ইসলাম বলেন, সাত কলেজের সমস্যাটা দীর্ঘদিনের ‘জটিল সমস্যায়’ পরিণত হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া একটি ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই এই সমস্যা সমাধানে সচেষ্ট। সেখানে থাকা প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হয়তো শিগগিরই একটি ইতিবাচক সমাধানের পথ তৈরি হবে।

শিক্ষার্থীদের আহ্বানে মানুষ জুলাই আন্দোলনে রাজপথে নেমে এসেছিল উল্লেখ করে তিনি বলেন, মানুষের সমর্থন পাওয়াটা যে কোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি, কেউ কোনো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলে, আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করব। তবে সবাইকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জনভোগান্তির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X