কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক : উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ফাইল ছবি
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ফাইল ছবি

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এমন একটি গণহত্যা ঘটানোর পর মানুষ চায় না আওয়ামী লীগ তার নাম ও মতাদর্শ নিয়ে রাজনীতি করুক। এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দেশের জনগণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখেছি রিকশাওয়ালা সেজে নেমেছে। পরে বিভিন্ন এমপিদের সাথে তাদের ছবি পাওয়া গেছে। এ ধরনের উসকে দেওয়ার পরিস্থিতি ৫ আগস্টের পর থেকেই ঘটছে।

ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ আরও বলেন, আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেও তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। আশা করি এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না।

সরস্বতী পূজা উপলক্ষে আজ সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতি পূজা পরিদর্শন করেন। এসময় উপদেষ্টারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপদেষ্টাদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

জগন্নাথ হল প্রশাসনের তথ্যমতে, এ বছর জগন্নাথ হলে ৭২টি বিভাগের শিক্ষার্থীরা ৭২টি পূজা মণ্ডপ করেছেন। এ ছাড়া প্রতি বছরের ন্যায় এবার ও চারুকলা অনুষদ প্রাঙ্গণে কর্ক শিট, বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে বিশাল আকৃতির একটি সরস্বতী প্রতিমা স্থাপন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি মেয়েদের হলে পূজার আয়োজন করা হয়েছে : রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X