কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

তবে কারা অধিদপ্তর বলছে, কারাগারে থেকে কেউ ফেসবুক চালাতে পারে না, এটা গুজব। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো কারা অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘ফারুক খান (Faruk Khan) নামের এক ব্যক্তির ফেসবুক আইডির একটি স্ট্যাটাসের স্ক্রিনশর্ট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়।’

কারা কর্তৃপক্ষ আরও জানায়, ফারুক খান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক আছেন। ফেসবুক আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক কারাগার থেকে পরিচালনা করা সম্ভব নয়। কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই।

বিবৃতিতে বলা হয়, ফারুক খানের স্বজন বা অন্য কেউ Faruk Khan-নামের আইডিটি পরিচালনা করছে কি না, সে বিষয়ে অবগত নয় কারা অধিদপ্তর। তবে বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ফারুক খানের যে স্ট্যাটাসের স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়েছে, তাতে শেখ হাসিনার আওয়ামী লীগ আর নয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাওয়ার কথা বলা হয়েছে।

পোস্টে লেখা ছিল, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্ত্বার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখনই সব বলতে পারছি না। এতটুকুই বলব, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারীতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই...।’

এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X