কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দেশের অস্থিতিশীলতা বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত মিথ্যা-বানোয়াট মন্তব্য ও বিবৃতির বিরুদ্ধে ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে দেওয়া প্রতিবাদপত্রের মাধ্যমে মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং বাংলাদেশ সরকারের গুরুতর আপত্তি জ্ঞাপন করেছে। কারণ, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার (শেখ হাসিনা) এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার পক্ষে সহায়ক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায়, ভারতে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তাকে (শেখ হাসিনা) এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১০

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১১

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১২

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১৩

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১৪

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১৫

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১৬

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৭

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৮

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৯

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

২০
X