কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের সুখবর দিল সরকার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে আসার পর মাত্র ১০ মিনিটেই পাওয়া যাবে বিদেশিদের অন-অ্যারাইভাল ভিসা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিশ্বের অনেকগুলো দেশ অন অ্যারাইভাল ভিসা পায়। এ ভিসা পেতে অনেক সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময়ও লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা চালু হলে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ভিসা পেতে বিদেশিরা নিজেই আমাদের অনলাইনে আবেদন করবেন এবং যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। তারা কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখানোর পর ডলারে পেমেন্ট করলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এ সিস্টেমই আজ চালু হলো। এ ভিসার মেয়াদ থাকবে এক মাস।

তিনি আরও বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যতটুকু সময় লাগে, শুধু সেটাই ব্যয় হবে। ভিসার পেমেন্ট কার্ড এবং ক্যাশে করা যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সহজে পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। ভেরিফিকেশন থাকলেও যেনো আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় তার জন্য চেষ্টা করছি। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই বেশি থাকবে আমাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X