কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটির সভাপতি বাপ্পি, সম্পাদক মাজেদ 

বাঁ থেকে মোহাম্মদ আলী বাপ্পি ও সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক মাজেদ। সৌজন্য ছবি
বাঁ থেকে মোহাম্মদ আলী বাপ্পি ও সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক মাজেদ। সৌজন্য ছবি

লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশ (লেটসবি)-এর ত্রিবার্ষিক (২০২৫-২৮) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী বাপ্পি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাজেদুল হক মাজেদ। এদের মধ্যে বাপ্পি পেয়েছেন ২৪৩ ভোট এবং মাজেদ পেয়েছেন ৩৪৮ ভোট।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে দিনভর নির্বাচনের পর সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. তকদির আহমেদ এই ফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মো. আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক (লেদার টেক) শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক (লেদার প্রোডাক্ট) মো. মামুন অর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ ইবনে মোশাররফ মিঠু এবং ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান শিশির।

প্রসঙ্গত, উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১০ বছর পর শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাতে মোট ভোটার সংখ্যা ছিল ৫৬৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X